ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ছাত্রদলের দুই নেতা ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৯, ২৩ আগস্ট ২০২৩
ছাত্রদলের দুই নেতা ফের রিমান্ডে
ফাইল ফটো

রাজধানীর লালবাগ থানায় করা অস্ত্র মামলায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহর ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন প্রথম দফায় দুইদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান। এ সময় আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আসামিদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Advertisement

আদালতে লালবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার এসআই শওকত আকবর এ তথ্য জানিয়েছেন।

গত ২০ আগস্ট ছাত্রদলের এই দুই নেতার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঐদিন লালবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!