[ দেশজুড়ে ]
মহালছড়িতে ধর্ষণচেষ্টার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ফাইল ছবি
খাগড়াছড়ির মহালছড়িতে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মাইসছড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সোহেল মিয়া (৩৩) মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামের কবির আহম্মদের ছেলে। তিনি মাইসছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (২০ আগস্ট) সকালে মাইসছড়ির ডিপিপাড়া এলাকার এক তরুণীকে (২০) বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান মো. সোহেল মিয়া। ধস্তাধস্তির একপর্যায়ে ভিকটিম চিৎকার করলে আশপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করতে এগিয়ে এলে সোহেল পালিয়ে যান। এ ঘটনায় মেয়েটি থানায় অভিযোগ করেন।
.png)
মহালছড়ি থানার ওসি আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!