[ দেশজুড়ে ]
রামেকে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু
ফাইল ফটো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আরো ওয়াজেদ মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ওয়াজেদ মিয়া ময়মনসিংহ নেত্রকোণার বাসিন্দা।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, ওয়াজেদ আলী গত ৩ সেপ্টেম্বর থেকে চিকিৎসাধীন। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ওইদিন রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
.png)
তিনি আরো বলেন, এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হলো। এখন পর্যন্ত হাসপাতালে ১ হাজার ১২৬ জন চিকিৎসা নিয়েছেন ও নিচ্ছেন। বর্তমানে ১০৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!