বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ ভূঞার নেতৃতে ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে হবিগঞ্জ সওজ ও পুলিশের একটি টিম।
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ককের অলিপুর এলাকায় দীর্ঘদিন যাবত গড়ে উঠেছে সহস্রাধিক অবৈধ স্থাপনা। আর সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেয় প্রশাসন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে মহাসড়কের উভয় পাশ থেকে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর পূর্বে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য মাইকিং করেছিল।
.png)
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ ভূঞা জানান, সরকারি নির্দেশনায় আমরা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। জনস্বার্থে এমন অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।
প্রসঙ্গত, অলিপুর এলাকা শিল্পাঞ্চল থাকায় মহাসড়কের পাশে দোকানপাট গড়ে উঠে। এতে হাজার হাজার শ্রমিক ঠিকমতো আসা-যাওয়া করতে পারতেন না। এছাড়াও অবৈধ স্থাপনার জন্য প্রায়ই ঘটছে দুর্ঘটনা।