সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান
মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী অভিযানের উদ্বোধন করেছে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সাতক্ষীরা সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসচেতনতা ও মশার বংশবিস্তার রোধের বিকল্প নেই।
তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে আজ উদ্বোধন হলেও আগে থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও মশার বংশবিস্তার রোধে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তি মালিকানাধীন কোনো বাড়ি, ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
.png)
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সংরক্ষিত নারী কাউন্সিল নুর জাহান বেগম নূরী, রাবেয়া খাতুন প্রমুখ।