ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ৭ সেপ্টেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ফাইল ফটো

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার জয়রামপুর রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুন্দরবন এক্সপ্রেস ট্রে‌নে কাটা পড়ে তার মুত্যু হয়।

দর্শনা হল্টস্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি জয়রামপুর স্টেশনের দিকে আসছিল। স্টেশন অতিক্রম করার আগে অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনে নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে দর্শনা হল্টস্টেশন জিআরপি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে লাশ সন্ধ্যার দিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হ‌য়ে‌ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!