এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোরেলগঞ্জের ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ডে থাকা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার পর দুর্বৃত্তরা তাকে অপহরণ করে।
নিখোঁজ তাজবিকুর গাবগাছিয়া গ্রামের জিল্লুর রহমান খানের ছেলে। তিনি স্থানীয় রাজৈর মাদরাসার আলিম ২য় বর্ষের ছাত্র।
.png)
তাজবিকুরের পিতা মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মচারী জিল্লুর রহমান বলেন, সকাল ৯টার দিকে তাজবিকুর ঘর থেকে বের হয়ে টাকা তোলার জন্য এটিএম বুথে যায়। ৯টা ৫৫ মিনিটে মোবাইলে ৭ হাজার টাকা তোলার মেসেজ পাই। ১১টার দিকে ফোন দিলে তাজবিকুর বলে, ‘আমি এটি অন্ধকার ঘরের মধ্যে আটক অবস্থায় আছি’। এরপরে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। তাজবিকুরের ফোনটি মাঝে মাঝে খোলা থাকে। প্রাথমিক পর্যায়ে তার অবস্থান চিহ্নিত করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।