[ দেশজুড়ে ]
স্বামীর বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
ফাইল ছবি
স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রী মোছা. মুসকান আক্তার (১৮) নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উলুকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুসকান আক্তারের স্বামী মহসিন মিয়া বলেন, শুক্রবার অফিস ছুটি থাকায় স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। হঠাৎ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন মুসকান। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!