ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নরসিংদীতে এক মণ গাঁজাসহ দু’জন আটক

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ৯ সেপ্টেম্বর ২০২৩
নরসিংদীতে এক মণ গাঁজাসহ দু’জন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীতে এক মণ (৪০ কেজি) গাঁজাসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ফজল-ই খুদা।

এর আগে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গাজীপুরের টঙ্গি থানার এরশাদ নগর এলাকার রাজু মিয়া ও কাপাসিয়া থানার মীরার টেক এলাকার ইতি বেগম।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলায় চলমান অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক নারীসহ দু’জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করে আসছিলেন বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!