ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুয়া পুলিশ পরিচয়ে গ্রামে চাঁদাবাজি, ৩ যুবককে ধরলো আসল পুলিশ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ৯ সেপ্টেম্বর ২০২৩
ভুয়া পুলিশ পরিচয়ে গ্রামে চাঁদাবাজি, ৩ যুবককে ধরলো আসল পুলিশ
ফাইল ছবি

রাজশাহীর তানোরে পুলিশ সেজে ভয় দেখিয়ে টাকা আদায় করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তানোর থানার বাধাইড় ইউনিয়নের শবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার বিকেলে তানোর থানার ওসি আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন, তানোর থানার মাসিন্দা এলাকার মো. আসাদুলের ছেলে রাকিব হোসেন (৩০), আড়াদিঘির মো. তোফাজ্জল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (২৫) ও দেবীপুর এলাকার মহসিন সরকরের ছেলে মুন্না সরকার (২৩)।

Advertisement

ওসি আব্দুর রহিম জানান, শুক্রবার তানোর থানার ২নং বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামের দিয়ারা পাড়ায় পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সিএনজি নিয়ে আদিবাসী গ্রামে যান এবং তাদের লোকদের হ্যান্ডকাফ দিয়ে গ্রেফতারের ভয় দেখান। এ সময় তারা বিভিন্ন জনের কাছে থেকে ২ হাজার ৫০০ টাকার চাঁদা গ্রহণ করেন। এরপর শ্রী বিশ্বনাথ নামের এক ব্যক্তির থেকে ১০ হাজার টাকা চাঁদা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় লোকজন তাদের গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসে।

ওসি আরও বলেন, গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন জনের কাছে থেকে আদায় করা টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ভুয়া অডিট অফিসারের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!