ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেট্রো স্টেশনে ভুয়া বোমাতঙ্ক ছড়ালো মাতাল যুবক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২২, ১৪ আগস্ট ২০২৩
মেট্রো স্টেশনে ভুয়া বোমাতঙ্ক ছড়ালো মাতাল যুবক!
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, মদ্যপান করে সিআইএসএফ-এর কন্ট্রোল রুমে ওই যুবক ফোন করে বোমা রয়েছে বলে জানিয়েছিলেন।

পুলিশ সূত্রে খবর, রোববার (১৩ আগস্ট) কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে বোমা রাখা রয়েছে বলে ফোন করেন ওই যুবক। স্বাধীনতা দিবসের দু’দিন আগে বোমাতঙ্কের খবরে নড়েচড়ে বসে পুলিশ। স্টেশনে তল্লাশি শুরু করেন মেট্রোর নিরাপত্তারক্ষীরা। কিন্তু তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে যে, কেউ ভুয়া বোমাতঙ্ক ছড়িয়েছে। এরপরই ফোনের লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে পাকড়াও করা হয়।

Advertisement

আটক ২৬ বছরের যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। তাকে জেরা করে পুলিশ জানিয়েছে, মদ্যপান করে ওই যুবক সিআইএসএফের কন্ট্রোল রুমে ফোন করেছিলেন।

মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার মধ্যেই ভুয়া বোমাতঙ্কের খবর ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হল।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!