[ দেশজুড়ে ]
যৌন নিপীড়নের প্রতিবাদ করায় প্রবাসীকে হত্যাচেষ্টা, ২ বখাটে গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদকারী প্রবাসী যুবক মোতাহের হোসেন রাফিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় রোববার ভোরে ফেনীর সোনাগাজীতে পৃথক অভিযান চালিয়ে দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে এনামুল হক হাসান (১৯) ও সাতবাড়িয়া গ্রামের কবির আহম্মদের ছেলে মো. ইমন হোসেন (২০)।
পুলিশ জানায়, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মতিগঞ্জ আরএম কে উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় একই দিন সন্ধ্যায় তার চাচাতো ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা চালায় বখাটে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় আহত রাফির পিতা আবুল মোবারক মিলন চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন।
.png)
সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসিটিভির ফুটেজ দেখে দুই বখাটেকে গ্রেফতার করে রোববার দুপরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!