[ দেশজুড়ে ]
ঘুরতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে শিশুর মৃত্যু
ফাইল ফটো
রাজশাহীর বাঘায় পদ্মাপাড়ে ঘুরতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেংগাড়ি বাজারের নিচে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম নিনাদ আহম্মেদ (৬)। সে বেংগাড়ি গ্রামের ও পলাশি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজিজুল ইসলাম নাহিদ সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিনাদ আহম্মেদ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে আগত চাচাত ভাই নাফিদ সরকার ও মির্জাদ সরকারের সঙ্গে বেংগাড়ি বাজারের নিচে পদ্মা নদীর ধারে ঘুরতে যায়। তারা পদ্মার ধারে ঘুরতে ঘুরতে নিনাদ আহম্মেদ পা ফসকে পড়ে যায়। পদ্মা নদীর ঐ জায়গাটি গভীর ছিল। শিশু নিনাদ আহম্মেদ স্রোতে ভেসে যাচ্ছিল। এ সময় অন্যদের চিৎকারে মাছ ধরা নৌকা এসে নিনাদ আহম্মেদকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, তারা সকাল ৮টার দিকে পদ্মার ধারে বেড়াতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!