[ দেশজুড়ে ]
বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ছাত্রীকে উত্ত্যক্ত, কারাগারে বখাটে
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক ছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে বশির উদ্দিন (২০) নামে এক বখাটে যুবককে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ রায় দেন।
সাজাপ্রাপ্ত বশির উদ্দিন উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের বাসিন্দা।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝিড়ারপাড় গ্রামের ভুক্তভোগী ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার সময় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন বশির উদ্দিন। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন।
অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান অভিযুক্ত বশির উদ্দিনকে ৯ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে বশিরকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!