ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হিলিতে কাঁচা মরিচের দাম কমেছে

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ১৩ সেপ্টেম্বর ২০২৩
হিলিতে কাঁচা মরিচের দাম কমেছে
ফাইল ফটো

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিপ্রতি কমেছে ২০ টাকা। একদিন আগেও যা বিক্রি হয়েছিল ১১০ টাকায়। এখন ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকার ও ব্যবসায়ীরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, কেজিপ্রতি কাঁচা মরিচের দাম কমেছে ২০-৩০ টাকা পর্যন্ত। গত সপ্তাহ আগে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০-১৩০ টাকায়। গতকালকেও বিক্রি হয়েছে ১০০-১১০ টাকায়।

Advertisement

কাঁচা মরিচ পাইকারি ব্যবসায়ী মন্টু বলেন, দাম কমার কারণে বিভিন্ন জেলা থেকে পাইকার ও ব্যবসায়ীরা বন্দরে আসছে কাঁচা মরিচ কিনতে। বেচাবিক্রি ভালো হচ্ছে। বর্তমানে চাহিদাও ভালো আছে।

হিলিতে কাঁচা মারিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, মোকামগুলোতে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে খুচরা বাজারে দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে প্রতিকেজি কাঁচামরিচ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!