ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে হাসপাতাল ব্যবস্থাপনায় অনিয়ম, সিলগালা করল প্রশাসন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২৩
ভৈরবে হাসপাতাল ব্যবস্থাপনায় অনিয়ম, সিলগালা করল প্রশাসন
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি আনোয়ারা জেনারেল হাসপাতালটি বিভিন্ন অভিযোগ ও অনিয়মের প্রেক্ষিতে সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য বিভাগের একটি টিম আনোয়ারা জেনারেল হাসপাতালটি সিলগালা করে তালাবদ্ধ করে দেয়।

এ সময় অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ। পরবর্তীতে অনিয়ম সংশোধন করা হলে জেলা সিভিল সার্জন সাইফুল ইসলাম হাসপাতালটি খুলে দেবেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ।

Advertisement

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম হাসপাতাল পরিদর্শন করে। ওই সময় ওটি (অপারেশন) ব্যবস্থাপনায় অনিয়ম এবং নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত বেড ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে এক লাখ টাকা জরিমানা করে এবং ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল বন্ধের নির্দেশ প্রদান করা হয়। এ নির্দেশ অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের পর বৃহস্পতিবার হাসপাতালটি সিলগালা করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ভৈরব
লিংক সফলভাবে কপি হয়েছে!