ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশপুরে প্রসূতির মৃত্যু, ৪ ক্লিনিক সিলগালা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ১২ জুলাই ২০২৩
মহেশপুরে প্রসূতির মৃত্যু, ৪ ক্লিনিক সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে কসাইখানা নামে খ্যাত ৪টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলগালা ও প্রত্যেক ক্লিনিককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি শরিফ শাওন মহেশপুর উপজেলার পদ্মপুকুর বাজারে অবস্থিত মহিউদ্দিন প্রাইভেট হাসপাতাল, নেপার মোড়ে অবস্থিত একতা ক্লিনিক, মা ও শিশু প্রাইভেট হাসপাতাল এবং ভৈরবা বাজারে অবস্থিত শিহাব প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত ৪টি ক্লিনিক সিলগালা করে দেয়। একইসঙ্গে প্রত্যেক ক্লিনিকের মালিককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।   

এ সময় উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেদায়েত মাহমুদ বিন সেতু ও ঝিনাইদহ র‌্যাব-৬ এর কর্মকর্তারা।

Advertisement

এর আগে, গত শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মহেশপুরে গ্রামীণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল অপারেশনে বজরাপুর গ্রামের আলী কদরের মেয়ে বিথী খাতুন নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!