ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ম না মানায় ২ ক্লিনিক সিলগালা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ৮ জানুয়ারি ২০২৩
নিয়ম না মানায় ২ ক্লিনিক সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের কেশবপুর উপজেলা শহরে নিয়ম না মানায় দুইটি বেসরকারি ক্লিনিক সিলগালা করে দিয়েছেন যশোর জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।

রোববার প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং প্যাথলজি-অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশসহ বিভিন্ন কারণে এগুলো বন্ধ করে দেওয়া হয়। ক্লিনিক দুইটি হলো- কেশবপুর পৌর শহরের হাসপাতাল সড়কে অবস্থিত মাইকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং কেশবপুর সার্জিক্যাল ক্লিনিক।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল। তিনি জানান, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস কেশবপুর উপজেলার বিভিন্ন ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় কেশবপুর পৌর শহরের হাসপাতাল সড়কে অবস্থিত মাইকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং কেশবপুর সার্জিক্যাল ক্লিনিক দুইটিতে প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় এবং ক্লিনিকসহ অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশসহ বিভিন্ন কারণে বন্ধ করে দিয়েছেন। এর আগে ক্লিনিক দুইটি একই অভিযোগে একাধিক বার বন্ধ করে দেওয়া হয়। এরপরেও তারা গোপনে রোগী ভর্তিসহ প্যাথলজি ও ওটির কার্যক্রম চালিয়ে আসছিল।

Advertisement

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসানুল মিজান রুমি, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!