ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে ঝরল ২ জনের প্রাণ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩
গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে ঝরল ২ জনের প্রাণ
ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পূবাইল বাসস্ট্যান্ড ও খোকন ফিলিং স্টেশনের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মাহবুব উজ জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Advertisement

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি কাভার্ডভ্যান কালীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মাহবুব উজ জামান জানান, সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। এ ঘটনায় আহত অপর চারজনকে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। বাকি তিনজন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!