বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পাহাড়তলি এলাকায় এ ঘটনা ঘটে। তাহসিন ঐ এলাকার প্রবাসী মহিউদ্দিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে রুমের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জান্নাতুল মাওয়া তাহসিন। তার দুটি সন্তান রয়েছে। পরে বাড়ির লোকজন এ দৃশ্য দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন।
.png)
তাহসিনের মা মনোয়ারা বেগম বলেন, মহিউদ্দিন তার মামাতো বোনের সঙ্গে পরকীয়া আসক্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত। স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পরিবারের লোকজনের সহায়তায় আমার মেয়েকে বালিশচাপা শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয়।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। গলায় রশির দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা জানা যাবে।