সোমবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত স্ট্যাম্প ভেন্ডার মালেক এবং সুকুমার প্রকাশ ভেন্ডারের কর্মচারী। তারা শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা।
.png)
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, আদালত এলাকায় কিছু লোক নকল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি করছে বলে সংবাদ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে উপরোক্ত দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুই টাকা, পাঁচ টাকা ও দশ টাকাসহ বিভিন্ন মূল্যমানের নকল কোর্ট ফি উদ্ধার করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা বলে মামলা দায়েরের পর কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।