ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফোন করে ডেকে নিয়ে ৪ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ফোন করে ডেকে নিয়ে ৪ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ
ফাইল ফটো

মাদারীপুরের শিবচর উপজেলায় কিশোরীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ওই কিশোরীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

জানা গেছে, গত ২৮ আগস্ট দুপুরে ফোন করে ওই কিশোরীকে ডেকে নেয় শিবচরের সন্ন্যাসীরচর এলাকার রুহুল আমিনের ছেলে রাতুল। পরে বাখরেরকান্দি এলাকার একটি ঘরে আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ৩১ আগস্ট রাতে ওই কিশোরীকে বাড়িতে রেখে পালিয়ে যান রাতুলের পরিবারের লোকজন। এরপর থেকেই ওই কিশোরীর পরিবারকে দফায় দফায় হুমকি দিতে থাকে ছেলেটির পরিবার। ঘটনার পর কিশোরীটি অসুস্থ হয়ে পড়লে তাকে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. রিয়াদ মাহমুদ বলেন, ভুক্তভোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গাইনি চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা করবেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হবে।

Advertisement

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, ওই কিশোরীর বাবাকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!