শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার মাওলানা মো. শিহাব উদ্দিন (৩০) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সালেহ আহম্মদের ছেলে। তিনি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর জামিয়া ইসলামিয়া তালিমুন্নেছা মদিনাতুল উলুম মহিলা মাদরাসার শিক্ষক।
.png)
জানা যায়, মাদরাসার শিক্ষক শিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ভিকটিম শিক্ষকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক সপ্তাহ আগে মাদরাসা কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর প্রলোভন দেখিয়ে গতকাল আবারো ধর্ষণ করেন। পরে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ওই শিক্ষার্থীর মা শুক্রবার সন্ধ্যার দিকে নাসিরনগর থানায় ধর্ষণের অভিযোগ এনে শিক্ষক শিহাবকে প্রধান আসামি করে একটি এজহার দাখিল করেন। এজাহারের সূত্র ধরে শুক্রবার রাতেই অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার লাখাই থেকে শিহাবকে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার জানায়, মাদরাসায় ভর্তি হওয়ার পর থেকে আমার মেয়েকে খারাপ প্রস্তাব দিতেন শিহাব। সে প্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে দুইবার ধর্ষণ করেন।
এ বিষয়ে নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা বলেন, ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন শিক্ষক। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।