[ দেশজুড়ে ]
পুকুরে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের ভৈরবে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় কালো পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মামা হুজুরের বাড়ি সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে মামা হুজুরের বাড়ি সংলগ্ন একটি পুকুরপাড়ে কালো পলিথিন মোড়ানো এক নবজাতকের মরদেহ পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রাতের আঁধারে কেউ কালো পলিথিনে করে পুকুরে ফেলে গেছেন মরদেহটি।
.png)
কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ নবজাতকের মরদেহ উদ্ধারের পর স্থানীয়রা কালিকাপ্রসাদ কবরস্থানে দাফন করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!