ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরুণীর ‘আপত্তিকর’ ছবি ফেসবুকে পোস্ট, কিশোর গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৭, ২০ সেপ্টেম্বর ২০২৩
তরুণীর ‘আপত্তিকর’ ছবি ফেসবুকে পোস্ট, কিশোর গ্রেফতার
ফাইল ফটো

নড়াইলে  কিশোরীর ‘আপত্তিকর’ ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে শেখ পল্লব নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে সদরের শেখহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শেখ পল্লব নড়াইল সদরের শেখহাটি গ্রামের বাবু শেখের ছেলে। তিনি শেখহাটি তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছেন।

পুলিশ জানায়, নড়াইল সদরের এক কিশোরীর ছবি আপত্তিকরভাবে এডিট করে অজ্ঞাত কিছু ফেসবুক আইডির মাধ্যমে পোস্ট করেন শেখ পল্লব। এ বিষয়ে ভুক্তভোগীর বাবা নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আইডির মূলহোতাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শেখ পল্লব জানান, ওয়েবসাইট থেকে এডিটিং শিখেন তিনি। এরপর তার বেশ কয়েকজন বান্ধবীর ছবি আপত্তিকরভাবে এডিট করে ফেসবুকে পোস্ট করেন।

Advertisement

নড়াইল সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, কিশোরীর বাবার মামলার সূত্র ধরে  শেখ পল্লবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!