ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরা অ্যাম্বুলেন্স মালিক সমিতির নতুন কমিটিকে সংবর্ধনা

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ২০ সেপ্টেম্বর ২০২৩
মাগুরা অ্যাম্বুলেন্স মালিক সমিতির নতুন কমিটিকে সংবর্ধনা
মাগুরা অ্যাম্বুলেন্স মালিক নবগঠিত সমিতির কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়

মাগুরা অ্যাম্বুলেন্স মালিক সমিতির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে মাগুরা শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী বৈঠকখানায় এ সভা অনুষ্ঠিত হয়। অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতির পদ পেয়ছেন মোহাম্মদ ফোরকানুল (হামিদ) ফুরকান এবং সাধারণ সম্পাদক হয়েছেন তারেক হোসেন।

দুইজন উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, একজন কার্যকরী সদস্য অর্থাৎ সদস্য সচিব এবং ছয়জন সম্পাদক নিয়ে মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। তারা হলেন- উপদেষ্টা মোহাম্মদ বাবর আলী ও আব্দুল জব্বার (বাদশা), সভাপতি মোহাম্মদ ফুরকানুল হামিদ (ফুরকান), সাধারণ সম্পাদক- তারেক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিহাদুর রহমান (জিহাদ)। এছাড়া সাংগঠনিক সম্পাদকের পদ পেয়ছেন মোহাম্মদ ফারুক হোসেন, অর্থ সম্পাদক মো. আব্দুল হান্নান মোল্লা, দফতর সম্পাদক মো. মাহবুবুর রহমান (মুকুল), সড়ক সম্পাদক মো. মিন্টু বিশ্বাস ও বিল্লাল হোসেন এবং কার্যকরী সদস্য মো. আলিম বিশ্বাস।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!