ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দিলো রাবি পদার্থবিজ্ঞান বিভাগ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ২০ সেপ্টেম্বর ২০২৩
অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দিলো রাবি পদার্থবিজ্ঞান বিভাগ
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা এবং শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিভাগের আহমদ হোসেন গ্যালারিতে এ সংবর্ধনা দেওয়া হয়।

পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রাক্তন সংসদ সদস্য ও বিভাগের প্রাক্তনী মো. আব্দুল ওয়াদুদ দারা।

Advertisement

অনুষ্ঠানে বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এম সফিকুল ইসলাম, অধ্যাপক এম ওবায়দুল হাকিম, অধ্যাপক এম এনামুল হক, সহযোগী অধ্যাপক এ এফ এম আব্দুল ওয়াহেদ, অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক দিলরুবা আখতার বানু, অধ্যাপক মো. গোলাম মর্তুজা, সহযোগী অধ্যাপক লায়লা আর্জুমান্দ বানু ও সহযোগী অধ্যাপক ড. এম রেজাউর রহিমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রাবি রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম আজহারুল ইসলাম, বর্তমান শিক্ষক অধ্যাপক এফ নজরুল ইসলামসহ অবসরপ্রাপ্ত শিক্ষক ড. রেজাউর রহিম, অধ্যাপক গোলাম মর্তুজা প্রমুখ ও কয়েকজন শিক্ষার্থী বক্তব্য প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!