[ দেশজুড়ে ]
বাড়িতে গাঁজা চাষ, গাছসহ যুবক গ্রেফতার
মোহনপুর থানা- ফাইল ফটো
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়িতে লাগানো গাঁজা চাষ করায় পলাশ উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১০ কেজি ওজনের একটি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে মোহনপুর থানাধীন ধোরসা গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ ঐ যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ উদ্দিন ধোরসা গ্রামের খলিল উদ্দিনের ছেলে।
মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল জানান, গ্রেফতারকৃত যুবকের বাড়ি থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!