[ দেশজুড়ে ]
বাড়ির পাশের পুকুরে ভাসছিল ১৮ মাসের জারিফ
প্রতীকী ছবি
কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে জারিফ নামের ১৮ মামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের মতিবাপের পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু জারিফ ওই এলাকার রুবেলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে উঠানে খেলছিল শিশু জারিফ। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় সে। পরে তাকে পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!