ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১০ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ২২ সেপ্টেম্বর ২০২৩
লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১০ দোকান
ঘটনাস্থল

লক্ষ্মীপুর সদর উপজেলায় আগুনে পুড়ে গেছে ১০টি দোকান। শুক্রবার ভোরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাশেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

এতে রড সিমেন্টের দোকান, মোবাইল সার্ভিসিং, প্লাস্টিক সামগ্রী, ফার্নিচার, ফার্মেসি, মুদি ও চা দোকান পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

দাশেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- এ অগ্নিকাণ্ডে প্রায় ৬৪ লাখ টাকা ক্ষতি হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!