[ রাজধানী ]
গুলশানে বহুতল ভবনে আগুন
ফাইল ছবি
রাজধানীর গুলশান ১ নম্বর এলাকায় একটি ৮ তলা ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি এবং বারিধারা ফায়ার স্টেশন ২টি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত দেড়টায় গুলশান ১ নম্বর এলাকায় ৩ নম্বর রোডের ৫০ নম্বরের ৮ তলা ভবনের ৪ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ১টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি এবং বারিধারা ফায়ার স্টেশন ২টি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট যুক্ত হয়।
.png)
সর্বশেষ রাত পৌনে ৩টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!