[ দেশজুড়ে ]
ফিরছিলেন বাড়ি, বজ্রপাতে পথেই নিথর মোস্তফা
নিহত মোস্তফা বিশ্বাস
বরগুনার আমতলী উপজেলায় বজ্রপাতে সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাসের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নে ঘটখালীস্থ কুয়াকাটা বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
মোস্তফা বিশ্বাসের আত্মীয় মনির বিশ্বাস বলেন, রোববার সকালে মাঠে শ্রমিকদের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন মোস্তফা বিশ্বাস। পথে বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!