ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় বজ্রপাতে দুই নারীসহ প্রাণ গেল ৩ জনের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩
নওগাঁয় বজ্রপাতে দুই নারীসহ প্রাণ গেল ৩ জনের
ফাইল ছবি

নওগাঁয় মাঠে কাজ করার সময় ও নদীতে মাছ ধরতে গিয়ে দুই নারীসহ বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে মহাদেবপুর ও পোরশা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও একই গ্রামের মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্বামী সবানী পাহান (৬৫) এবং পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০)।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, শ্রীমতি পাহান ও সবানী পাহান বাড়ির পাশেই মাঠে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তারা দু’জন মারা যান।

Advertisement

পোরশা থানার ওসি জহুরুল ইসলাম জানান, রফিকুল ইসলাম দুপুরে বাড়ি থেকে বের হয়ে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। খবর পেয়ে পরিবারের লোকেরা মরদেহ বাড়ি আনেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!