ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিরিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ০০:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ঝিরিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
প্রতীকী ছবি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ঝিরিতে ডুবে অপু বিশ্বা ত্রিপুরা (৭) এবং চনে রঞ্জন ত্রিপুরা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন ভাই-বোন।

রোববার বিকেলে গুইমারা উপজেলার ক্যামেরুন পাড়া এলাকায় ঝিরির পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। মৃত অপু বিশ্বা ত্রিপুরা এবং চনে রঞ্জন ত্রিপুরা গুইমারার ক্যামেরুন পাড়ার নজমহন ত্রিপুরার সন্তান।

জানা যায়, অপু বিশ্বা ত্রিপুরা এবং চনে রঞ্জন ত্রিপুরা রোববার বিকেলে গুইমারার ক্যামেরুন পাড়া এলাকায় ঝিরিতে খেলতে যায়। এ সময় তারা পানিতে পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। একপর্যায়ে ঝিরির পানি থেকে অপু বিশ্বা ত্রিপুরা এবং চনে রঞ্জন ত্রিপুরাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি রাজিব কর জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!