রোববার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া মৎস্য ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছিদ্দিক সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার বাসিন্দা ও সাবরাং ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
ইউপি সদস্য ছিদ্দিক আহমদের ভাতিজা সৈয়দ আহমেদ জানান, টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়ায় শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন ছিদ্দিক। তার সঙ্গে ছিল আট ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা। বাড়ি যাওয়ার সময় সাবরাং বাহারছড়া মৎস্য ঘাট এলাকায় মাছ কিনতে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে ছিদ্দিককে আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান ইউসুফ বলেন, আহতের ঘাড়, ডান হাত ও কোমরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
টেকনাফ মডেল থানার ওসি জোবাইর ছৈয়দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।