ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সংসারের ইতি টেনে দুধ দিয়ে গোসল করলেন যুবক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩
সংসারের ইতি টেনে দুধ দিয়ে গোসল করলেন যুবক
ছবিতে রুবেল ফকির

সালিশি বৈঠকের মাধ্যমে সংসারের ইতি টেনে দুধ দিয়ে গোসল করছেন রুবেল ফকির নামে এক যুবক। টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সালিশি বৈঠকের মাতাব্বর আব্দুল মান্নান ও ওসমান আলী। এর আগে, রোববার বিকেলে মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল ফকির পেশায় একজন অটোরিকশা চালক।

জানা যায়, ২০২১ সালের ২৭ মে পারিবারিকভাবে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামের হাসমত আলী ফকিরের ছেলে রুবেল ফকিরের সঙ্গে একই উপজেলার এক মেয়ের বিয়ে হয়। এ সংসার জীবন শুরুর আগেই উভয়েরই অন্য জায়গায় বিয়ে হয়েছিল। তাদের উভয়ের সংসারেই একটি করে ছেলে সন্তান রয়েছে। তা সত্ত্বেও রুবেল মিয়া বিয়ের পর থেকেই উভয়ের সন্তানকে নিয়ে সংসার জীবন অতিবাহিত করছিলেন।

কিছুদিন যাওয়ার পর থেকেই ঐ গৃহবধূ তার গর্ভের সন্তানকে যত্ন করলেও রুবেলের সন্তানের প্রতি অবহেলা শুরু করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি রুবেলের নজরে এলে সংসারে মনোমালিন্য শুরু হয়। এ নিয়ে দাম্পত্য কলহ দিনদিন বাড়তে থাকে। একাধিকবার সালিশি বৈঠক হলেও এর সমাধান হয়নি।

সম্প্রতি একে অপরের প্রতি নানা অভিযোগ তুলতে শুরু করেন। একপর্যায়ে রুবেল ফকির তার স্ত্রীর আগের সংসারের সন্তানকে বাড়িতে রাখতে অসম্মতি জানান। এ নিয়ে তাদের দ্বন্দ্ব আরো প্রকট হয়। অবশেষে গত রোববার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে সালিশি বৈঠক হয়। ঐ বৈঠকে রুবেল ফকির তার স্ত্রীকে এক লাখ ৩৫ হাজার টাকা দেওয়ার শর্তে তাদের দাম্পত্য জীবনের পরিসমাপ্তি হয়।

সালিশি বৈঠকে রুবেল ফকির নগদ এক লাখ টাকা পরিশোধ করেন। বাকি ৩৫ হাজার টাকা দ্রুত পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। বৈঠক শেষে রুবেল ফকির বাড়তি গিয়ে পানির সঙ্গে দুধ মিশিয়ে গোসল করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রুবেল ফকির বলেন, শান্তির আশায় গড়া সংসারে অশান্তি নেমে এসেছিল। অবশেষে উভয়ের সম্মতিতে সংসারের ইতি টেনেছি।

সালিশি বৈঠকের মাতাব্বর আব্দুল মান্নান ও ওসমান আলী জানান, অটোরিকশা চালক রুবেল ও তার স্ত্রীর সম্মতিতেই এ বিয়ে বিচ্ছেদ হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!