ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রদলের কমিটিতে বিবাহিত-প্রবাসী, পদবঞ্চিতদের বিক্ষোভ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ২৭ সেপ্টেম্বর ২০২৩
ছাত্রদলের কমিটিতে বিবাহিত-প্রবাসী, পদবঞ্চিতদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে যোগ্য নেতাকর্মীদের বাদ দিয়ে অছাত্র, বিবাহিত ও প্রবাসীদের পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ কমিটি বাতিলের দাবি ও প্রতিবাদ জানিয়েছেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।

মঙ্গলবার সদ্য ঘোষিত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন পদবঞ্চিতরা।

কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের চাংপুর-শিমুলতলী এলাকায় উপজেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় অছাত্র, বিবাহিত ও প্রবাসীদের নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবি জানান ছাত্রদল নেতারা।

Advertisement

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিতারা ইউনিয়ন (পূর্ব) ছাত্রদল সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক কাজী তানভীর মাহমুদ, বিতারা ইউনিয়ন (পশ্চিম) ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিক, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিপন আহমেদ প্রমুখ।

এ সময় কচুয়া উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!