ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটায় সংযুক্ত হলো পেট্রলিং বিচ বাইক 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৩
কুয়াকাটায় সংযুক্ত হলো পেট্রলিং বিচ বাইক 
ছবি: ডেইলি বাংলাদেশ

দক্ষিণের নয়নাভিরাম কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় এবার সংযুক্ত করা হয়েছে আধুনিক পেট্রল বিচ বাইক। এর মাধ্যমে খুব অল্প সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে প্রকৃতিপ্রেমীদের সেবা নিশ্চিত কল্পে দ্রুতগামী এই যানবাহন সংযুক্ত করা হয়েছে। ফলে বিশ্বের উন্নত সী বিচগুলোর মত এখন নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক বাহন রয়েছে কুয়াকাটার সৈকতে। এই যান ব্যবস্থা সংযুক্তকে নতুন মাত্রা হিসেবে দেখছেন পর্যটকরা। 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সম্প্রতি সময়ে কুয়াকাটা পরিদর্শনে আসেন পুলিশ প্রধান। এবং পরিদর্শন শেষে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আধুনিক যানবাহন সংযুক্ত করার কথা জানান তিনি। এরপর গত ১৫ সেপ্টেম্বর তিনটি আধুনিক মানের পেট্রল বিচ বাইক কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশে সংযুক্ত করা হয়। 

কুয়াকাটায় সংযুক্ত হলো পেট্রলিং বিচ বাইক

Advertisement

তিনি বলেন, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সী-বিচে এই বাইকের মাধ্যমে পর্যটকদের সেবা দেওয়া হয়। সেই লক্ষেই আইজিপি মহোদয় এই ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য আমরা স্যারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এখন যেকোনো সময় আমাদের বাহিনীর সদস্যরা দ্রুত সময়ের মধ্যে ১৮ কিলোমিটার সৈকতের এক প্রান্ত থেকে আর এই প্রান্তে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন। এর মধ্যেদিয়ে যে কোন ঘটনা খুব দ্রুতই নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে পুলিশ। এছাড়া বর্তমানে কুয়াকাটায় তিনদিনের সরকারি ছুটি উপলক্ষে যে অতিথিরা ভিড় করছেন তাদের সেবায় এরমধ্যে এই পেট্রল বিচ বাইকের ব্যবহার করা হচ্ছে। তবে কুয়াকাটায় আসা বাড়তি পর্যটকদের সার্বিক নিরাপত্তার লক্ষে ট্যুরিস্ট পুলিশসহ কয়েক স্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। 

এদিকে ঈদে-মিলাদুন্নবী এবং সপ্তাহিক দুইদিনের ছুটিতে বৃহস্পতিবার সকাল থেকে কুয়াকাটায় আসতে শুরু করেছেন ভ্রমণপিপাসুরা। বুকিং হয়ে গেছে অধিকাংশ অবকাশ যাপন কেন্দ্রগুলোর কক্ষ। ফলে পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় আয়োজিত তিনদিন ব্যাপী দেশ বরেণ্য শিল্পীদের অনুষ্ঠান উপভোগ করতে এই পর্যটন নগরীতে ভিড় করছেন পর্যটকরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!