ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে রামদা, খেলনা পিস্তল ও গ্রিল কাটার যন্ত্রসহ তিন চিহ্নিত ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা ডিবি পুলিশের এসআই মো. রফিক এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, বুধবার রাতে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া এলাকায় ডাকাতিয়া ব্রিজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পালিয়ে গেছে আরো দুই চিহ্নিত ডাকাতসহ অজ্ঞাত দুই থেকে তিনজন। এলাকাটি ডাকাত প্রবণ হওয়ায় স্থানীয়রা ‘ডাকাইততলা’ নামে ডাকেন।

গ্রেফতারকৃতরা হলেন- তিনটি ডাকাতি ও একটি অস্ত্র মামলার আসামি শরীয়তপুরের জাজিরা উপজেলার সোনারদৌড় এলাকার মোসলেম পেদার ছেলে ছাব্বির ওরফে হাতকাটা ছাব্বির ওরফে স্বপন, চারটি ডাকাতি মামলার আসামি বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে আল আমিন সরদার ওরফে জুয়েল এবং আটটি ডাকাতি মামলার আসামি চাঁদপুরের মতলব উপজেলার খালপাড় এলাকার বাহর আলী প্রধানের ছেলে মোহাম্মদ আলী।

Advertisement

পলাতকদের মধ্যে রয়েছেন তিনটি ডাকাতি মামলার আসামি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাশেম মৃধার ছেলে মঞ্জু মৃধা (৩৮) এবং একটি হত্যা, একটি অস্ত্র ও পাঁচটি ডাকাতি মামলার আসামি মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ আউলিয়ার চর এলাকার আবদুল হালিম চোকদারের ছেলে সোহরাব ওরফে সোহরাব ডাকাত (৩৯)।

জেলা ডিবি পুলিশের এসআই মো. রফিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!