ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাগিনার লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৩
ভাগিনার লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মামাও
ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুল শিক্ষক রাশেদুল ইসলাম সজলের লাশ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তার মামা আবু সাইদ। বৃহস্পতিবার দুপুর এবং সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মৃত রাশেদুল ইসলাম সজল ওই এলাকার বজলুর রহমানে ছেলে। তিনি গোদনাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আর আবু সাঈদ মৃত ফজলুল হকের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

পরিবারসূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম সজল তার বন্ধুদের সঙ্গে বৃহস্পতিবার সকালে ফরিদপুরে বেড়াতে যান। সেখানে দুপুর আনুমানিক ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা তার লাশ তার নিজ বাসায় নিয়ে আসেন। লাশ গোসল করানোর সময় হঠাৎ তার ছোট মামা আবু সাইদ লাশটি দেখা মাত্রই হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Advertisement

মৃত ওই স্কুল শিক্ষকের বন্ধু রিপন মাহমুদ আকাশ বলেন, তাদের মামা-ভাগ্নের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। তাই তার ভাগ্নের এমন মৃত্যু মামা সহ্য করতে পারেননি। পরে রাত ১০টার দিকে ওই এলাকার কেন্দ্রীয় ধনকুন্ডা জামে মসজিদের সামনে জানাজা শেষে একসঙ্গে দুজনের লাশ দাফন করা হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!