ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৩
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের আরো পাঁচজন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার দাশেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। 

ভাঙা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আবু নোমান বলেন, হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!