[ দেশজুড়ে ]
সলঙ্গায় হেরোইনসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান পরিচালনা করে ২৭০ গ্রাম হেরোইনসহ আহসান হাবিব রায়হান (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১২।
শুক্রবার এ তথ্য জানান র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাশেম সবুজ। এর আগে বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রুপালী হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আহসান হাবিব বগুড়া জেলার শাহজানপুর থানার রহিমাবাদ এলাকার আ. জলিলের ছেলে।
.png)
লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাশেম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রামারচর এলাকায় অভিযান পরিচালনা করে আহসান হাবিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!