[ দেশজুড়ে ]
কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ নারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লা নগরীর দৌলতপুর ছায়া বিতান এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দাউদ নামে একজন পালিয়ে যান।
গ্রেফতারকৃত নারীর নাম সেতারা আক্তার। তিনি ঐ এলাকার বাসিন্দা। পলাতক দাউদ গ্রেফতারকৃত সেতারা বেগমের ভাই বলে জানা গেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদে কোতয়ালী মডেল থানার একটি টিম নগরীর দৌলতপুর ছায়া বিতান এলাকায় অভিযান চালায়। এ সময় ঐ নারীর ভাড়া ঘরের ভেতর তল্লাশি করে পিস্তল, গুলি ও ম্যাগাজিনটি উদ্ধার করে পুলিশ। অবৈধ অস্ত্র রাখার অপরাধে একজন নারীকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যান।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!