ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরির প্রশিক্ষণ পেলেন ৩০ জন

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩
কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরির প্রশিক্ষণ পেলেন ৩০ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারে কলাগাছের সুতা দিয়ে ঐতিহ্যবাহী শাড়ি তৈরি বিষয়ক ২০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের আয়োজন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৩০ জন।

শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ডলুছড়া এলাকায় প্রশিক্ষণের সমাপনী দিনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।

উদ্যোক্তা ও তাঁত প্রতিনিধি মো. রবিউল ইসলাম রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্বাস আলী, প্রশিক্ষক সালেহা বেগম এবং কলাগাছের সুতা দিয়ে ঐতিহ্যবাহী পোশাক তৈরি উদ্ভাবক রাধাবতী দেবী।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!