রোববার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাতিশালাপাড়া গ্রামে স্বামীর ঘরে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নববধূ লিপিয়ারা খাতুন একই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী এবং একই ইউনিয়নের মুসলিমনগর গ্রামের এরশাদ সরদারে মেয়ে।
স্থানীয়রা জানান, গত বুধবার (২৭ সেপ্টেম্বর) লিপির বিয়ে হয়। বিয়ের একদিন পর স্বামীসহ মুসলিমনগর গ্রামে বাবার বাড়িতে আসেন তিনি। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে যান লিপিয়ারা খাতুন। রোববার সকালে লিপিয়ারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই নববধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
.png)
স্থানীয়রা আরো জানান, লিপিয়ারা খাতুনের অন্য কোনো ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তার গর্ভে তিন মাসের সন্তানও ছিল। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন দৌলতপুর থানা পুলিশ।