ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দামুড়হুদায় মেয়ে হত্যায় বাবা গ্রেফতার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ২ অক্টোবর ২০২৩
দামুড়হুদায় মেয়ে হত্যায় বাবা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মেয়ে মর্জিনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় বাবা আজিজুল মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে এ ঘটনায় মামলা দায়েরের পরপরই উপজেলার ঠাকুরপুর এলাকা থেকে অভিযুক্ত আজিজুল মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, শনিবার রাতে দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। গ্রেফতারকৃত আজিজুল মন্ডল দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার বদর উদ্দিন মন্ডলের ছেলে। নিহত মর্জিনা খাতুন আজিজুল মন্ডলের ছোট মেয়ে।

জানা গেছে, এনজিও থেকে লোন তুলে কিস্তি পরিশোধ নিয়ে আজিজুল মন্ডলের সঙ্গে তার মেয়ে মর্জিনার পারিবারিক কলহ চলছিল। এর জেরে শনিবার রাতে মর্জিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। এছাড়া নাতনি রেকসানাকে কুপিয়ে গুরুতর জখম করেন আজিজুল মন্ডল। রেকসানা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সোমবার সকালে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান পরিচালনা করে আসামি আজিজুল মন্ডলকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যার স্বীকারোক্তি দিয়েছেন।

Advertisement

দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির জানান, সোমবার সকালে থানায় ভুক্তভোগীর মা সাইনা খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এরপর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামি আজিজুল মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!