[ দেশজুড়ে ]
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত মেধাবী, গরিব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। এ সময় এককালীন ১১ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করে সমাজসেবা অধিদফতর।
সোমবার সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এ সময় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ১০০ জন, তবলছড়ি গ্রিনহিল কলেজের ৬৫ জন, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার ১০ জন, তবলছড়ি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ১৫ জনসহ মোট ১৯০ শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে জনপ্রতি ২০০০ টাকা করে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে ১১ লাখ ২০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
.png)
এছাড়া মাটিরাঙ্গা উপজেলার পল্লী সমাজসেবা কার্যক্রম (ক্ষুদ্র ঋণ) এর আওতায় ১৩ জনের মাঝে ছয় লাখ ২৫ টাকার চেক বিতরণ করেন অতিথিরা।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!