মঙ্গলবার সকালে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহাপাড়া গ্রামে তার নানাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহানা একই উপজেলার সৌদি প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে।
এ বিষয়ে ভোলাকোট ইউনিয়ন পরিষদের সদস্য কাউছার আলম সুমন জানান, সোহানা কয়েকদিন আগে মা জান্নাতের সঙ্গে তার নানাবাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার তাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। এদিন সকালে জান্নাত তার সৌদি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। সোহানা এ সময় বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সোহানাকে না দেখে তার মা আশপাশে খুঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সোহানাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)