[ দেশজুড়ে ]
পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে ডুবে মরল মুনতাছিন
ফাইল ছবি
দিনাজপুরের হিলিতে পুকুরে ডুবে মুনতাছিন নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের দেবখন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খট্টামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কাওছার রহমান। মৃত মুনতাছিন ওই গ্রামের মেজবাউলের ছেলে।
তিনি বলেন, রোববার বিকেলে বাড়ির পাশে দেবখন্ডা প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল নিয়ে খেলা করছিল মুনতাছিন। একপর্যায়ে তার হাতে থাকা ফুটবলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে পানিতে পড়ে যায় সে। পরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!