[ দেশজুড়ে ]
পুকুরে ভাসছিল নিখোঁজ বৃদ্ধের মরদেহ
ছবি: সংগৃহীত
নাটোরের গুরুদাসপুর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার নাজিরপুর নতুনপাড়া এলাকার চাল ব্যবসায়ী রাশিদুল ইসলামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধ সিরাজুল ইসলাম নাজিরপুরের গোপিনাথপুর পূর্বপাড়া গ্রামের মৃত সিফাত মাস্টারের ছেলে।
জানা যায়, সিরাজুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যে তিনি নিখোঁজ হতেন। শনিবার রাতে তিনি আবারো নিখোঁজ হন। রোববার সকালে একই এলাকার রাশিদুল ইসলামের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
.png)
গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!